অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’-এর চতুর্থ আসরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে একাধিক চমক রয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে সদ্য খেলা এইচপি দলের স্কোয়াড থেকে কয়েকটি পরিবর্তন এনে দল সাজানো হয়েছে। নেতৃত্ব দেওয়া হয়েছে ইরফান শুক্কুরকে।
আরও পড়ুনঃ সকালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া, একাদশে থাকছেন যারা
আগামী ১৪ আগস্ট ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। টুর্নামেন্ট শুরু হবে ২১ আগস্ট, চলবে ৩০ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে ক্রিকেট ভিক্টোরিয়ার মুখোমুখি হবে হোবার্ট হারিকেনস।
বাংলাদেশ এইচপি দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে মোট ছয়টি ম্যাচ খেলবে ইরফান শুক্কুরের দল। এরপর ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।
দলে বড় পরিবর্তনগুলোর মধ্যে মালয়েশিয়ার বিপক্ষে খেলা ওপেনার জাওয়াদ আবরার বাদ পড়েছেন। তাঁর জায়গায় ফিরেছেন হাবিবুর রহমান সোহান। এ ছাড়া দলে আছেন শামীম হোসেন পাটোয়ারী, আবদুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। মালয়েশিয়া সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন সাব্বির রহমান রুম্মন।
বাংলাদেশ এইচপি দল: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান রুম্মন, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশ এইচপি দলের গ্রুপ পর্বের সূচি
২২ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম নেপাল, টিআইও স্টেডিয়াম, দুপুর ২টা ৩০ মিনিট।
২৩ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম হোবার্ট হারিকেনস, টিআইও স্টেডিয়াম, দুপুর ১টা ৩০ মিনিট।
২৪ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম ভিক্টোরিয়া, ডিএক্সসি অ্যারেনা-২, সকাল ১০টা ৫০ মিনিট।
আরও পড়ুনঃ ঐতিহাসিক মাইলফলকের সামনে মুশফিক
২৫ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ডিএক্সসি অ্যারেনা-১, বিকেল ৩টা ৩০ মিনিট।
২৭ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম নিউজিল্যান্ড ‘এ’, ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১টা ৩০ মিনিট।
২৮ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইক, ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১টা ৩০ মিনিট।
নকআউট পর্ব — ৩০ আগস্ট
প্রথম সেমিফাইনাল: দ্বিতীয় বনাম তৃতীয় দল, গার্ডেনস ওভাল, সকাল ৬টা ৩০ মিনিট।
দ্বিতীয় সেমিফাইনাল: প্রথম বনাম চতুর্থ দল, ডিএক্সসি অ্যারেনা-১, সকাল ৭টা।
গ্র্যান্ড ফাইনাল: ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১২টা ৩০ মিনিট।

