মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৪১ AM

 লুইস দে লা ফুয়েন্তে
লুইস দে লা ফুয়েন্তে |ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে কাদের বিপক্ষে খেলতে চান—এমন প্রশ্নের জবাবে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, তিনি আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ইংল্যান্ডও সমান শক্তিশালী প্রতিপক্ষ এবং যেই দলই ফাইনালে উঠুক, তাদের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণেই আর্জেন্টিনার বিপক্ষে খেলতে তার আগ্রহ বেশি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দে লা ফুয়েন্তে। সেই সময় তার ছাত্র ছিলেন বর্তমান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই সম্পর্কের কথা স্মরণ করেই তিনি বলেন, ‘স্কালোনির সঙ্গে বন্ধুত্বের কারণে আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছে।’

তবে ব্যক্তিগত পছন্দের কথা জানালেও কোনো দলকেই হালকাভাবে নিচ্ছেন না স্পেন কোচ। তার মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ড—দুই দলই ফাইনালে ওঠার যোগ্য এবং উভয়ের বিপক্ষেই সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।

আরও পড়ুনঃ গোলসংখ্যা সমান হলে গোল্ডেন বুট জিতবেন কে—মেসি নাকি এমবাপ্পে, যেভাবে নির্ধারিত হবে বিজয়ী

ফ্রান্সের বিপক্ষে দলের দুর্দান্ত জয়ের মূল্যায়ন করতে গিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা একটি জাতীয় দলের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু তারা খেলছিল বিশ্বের সেরা দলের বিপক্ষে। ব্যাপারটা ভিন্ন, এবং এটাই একটা বাড়তি সুবিধা। এই খেলোয়াড়রা সবকিছুর যোগ্য, কারণ তাদের নিষ্ঠা, উদারতা এবং প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলা দেখাটা ছিল এক অনবদ্য দৃশ্য।’

অন্যদিকে, স্পেনের কোচের প্রতি নিজের শ্রদ্ধার কথা আগেই প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের সংবাদ সম্মেলনে তিনি দে লা ফুয়েন্তের প্রশংসা করে বলেন, ‘আমি লুইসের জন্য খুশি, সে এর যোগ্য, সে একজন দারুণ মানুষ। সে সবসময় আমাকে সাহায্য করেছে। দেখা যাক কী হয়, তবে সে অবশ্যই এটা অর্জন করেছে।’

মজার ছলে স্কালোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, স্পেন কোচকে তিনি ফোন করবেন কি না। জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি কি তাকে ফোন করব? আমরা কেমন খেলি তার ওপর নির্ভর করে আমি তাকে ফোন করব। আমরা জিতলে, না। আমরা হারলে, আমি তাকে সাহায্য করার চেষ্টা করব। তবে আশা করি, ফাইনালের আগে আমাকে তাকে ফোন করতে হবে না।’

এদিকে স্পেন ইতোমধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে। যদি আর্জেন্টিনা জয় পায়, তাহলে দীর্ঘদিনের পরিচিত দুই কোচ—লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তে—বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে একে অপরের বিপক্ষে লড়াই করবেন।

ট্যাগ:স্পেন২০২৬ বিশ্বকাপফুটবল বিশ্বকাপআর্জেন্টিনালিওনেল মেসি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!