মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

সকালে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৫৬ PM

 ব্রাজিল ফুটবল দল
ব্রাজিল ফুটবল দল |ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আগামিকাল হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারকে ছাড়াই মাঠে নেমে আক্রমণভাগে ধার হারানো ব্রাজিল এবার একাদশ ও কৌশলে পরিবর্তন এনে মাঠে নামতে যাচ্ছে। সপ্তাহজুড়ে বিভিন্ন কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর কোচ আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, দলে দুই থেকে তিনটি পরিবর্তন আসতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, রজার ইবানেজের জায়গায় অভিজ্ঞ দানিলোকে রক্ষণভাগে দেখা যেতে পারে। একই সঙ্গে আক্রমণভাগে ইগর থিয়াগোর পরিবর্তে মাথেউস কুনিয়ার খেলার সম্ভাবনাও জোরালো। মাঝমাঠে লুকাস পাকেতা ও দানিলো সান্তোসের মধ্যে একজনকে বেছে নেওয়া নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলছে।

আরও পড়ুনঃ মারাত্মক ট্যাকলে পা ভাঙল কোনের, ৬ গোল খেল কাতার

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকেতাকে নিয়ে আনচেলত্তি বলেন, 'আমি নিশ্চিত করতে পারছি না (যে সে শুরুর একাদশে থাকবে কি না)। পাকেতার দারুণ দক্ষতা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে সে নিজের সেরাটা দিতে পারেনি, তবে আমাদের তাকে আরও সুযোগ দিতে হবে। পাকেতা প্রথমার্ধে খারাপ খেলা খেলোয়াড়দের একজন ছিল ঠিকই, কিন্তু সে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমাদের এটিও মাথায় রাখতে হবে যে, প্রথম ম্যাচের প্রথমার্ধে দলের কোনো খেলোয়াড়ই তাদের সেরা স্তরে খেলতে পারেনি।'

কৌশলগতভাবেও পরিবর্তনের আভাস মিলেছে। অনুশীলনে ৪-২-৪ ফর্মেশন ব্যবহার করলেও হাইতির বিপক্ষে ব্রাজিল ৪-৩-৩ ছকে খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া দুই প্রান্ত থেকে আক্রমণ পরিচালনা করবেন, আর মূল স্ট্রাইকার হিসেবে থাকবেন মাথেউস কুনিয়া।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারলেও হাইতি লড়াকু ফুটবল খেলেছে। দলটি সাধারণত রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলে এবং পাল্টা আক্রমণের ওপর নির্ভর করে। ফলে ব্রাজিলের প্রধান চ্যালেঞ্জ হবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙা।

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে হাইতির বিপক্ষে আগের তিন ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে সেলেসাওরা এবং প্রতিবারই করেছে অন্তত ছয়টি গোল। তবে বর্তমান পরিস্থিতিতে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুনঃ দলের সঙ্গে যোগ দেননি নেইমার, হাইতির বিপক্ষে খেলা হচ্ছে না

গ্রুপ ‘সি’-এর সমীকরণও ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ড ও কানাডা ইতোমধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ফলে নকআউট পর্বে ওঠার লড়াই সহজ রাখতে হাইতির বিপক্ষে জয় খুবই প্রয়োজন ব্রাজিলের।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালাইস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা (অথবা দানিলো সান্তোস); রাফিনিয়া, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

হাইতির সম্ভাব্য একাদশ: প্লাসিদ; আরকুস, আদে, দেলক্রোয়া, এক্সপেরিয়েন্স; দিদসন, জাক, বেলেগার্দে, প্রভিডেন্স; ইসিদোর ও পিয়েরো।

বাংলাদেশে ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভিতে। অনলাইনে খেলা উপভোগ করতে পারবেন টফি, বায়োস্কোপ এবং মাই রবি অ্যাপের মাধ্যমে।

ট্যাগ:নেইমারবিশ্বকাপ ফুটবলব্রাজিলহাইতি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!