মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করে কেনের জোড়া গোলে কষ্টার্জিত জয়, শেষ ষোলোয় ইংল্যান্ড

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২৭ AM

হ্যারি কেন ও তান্ত্রিক
হ্যারি কেন ও তান্ত্রিক |ছবি: সংগৃহীত

ঘানার বিতর্কিত তান্ত্রিক নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী যেন হুবহু মিলেছে মাঠের লড়াইয়ে। ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত হ্যারি কেনের জোড়া গোলে জয় পাবে ইংল্যান্ড। বাস্তবেও তাই হয়েছে। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা থ্রি লায়নস অধিনায়ক হ্যারি কেনের টানা দুই গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। একই সঙ্গে বিশ্বকাপ শেষ হয়েছে আফ্রিকার দেশটির।

আগামী ৬ জুলাই শেষ ষোলোয় ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো।

ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বনসাম ফুটবল বিশ্বে নতুন কোনো নাম নন। বিতর্কিত ভবিষ্যদ্বাণী ও অতিপ্রাকৃত শক্তির দাবি করে তিনি একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। একসময় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ‘মন্ত্রবলে’ আটকে দেওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। এবার ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচ নিয়েও তাঁর ভবিষ্যদ্বাণী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

আরও পড়ুনঃ প্রথমার্ধে নুসার দুর্দান্ত গোলে এগিয়ে নরওয়ে

এর আগে গ্রুপ পর্বে ঘানার ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন, ‘আমি কেইনের ওপর কার্জ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ কার্যকর থাকবে।’

তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক আলোচিত দাবিতে বলা হয়, বনসাম ভবিষ্যদ্বাণী করেছিলেন—ইংল্যান্ড শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত হ্যারি কেনের জোড়া গোলে জয় তুলে নেবে। ম্যাচের ঘটনাপ্রবাহ সেই দাবির সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। যদিও এই ভবিষ্যদ্বাণীর সত্যতা বা বৈজ্ঞানিক ভিত্তির কোনো প্রমাণ নেই।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। নবম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার নিখুঁত অ্যাসিস্ট থেকে ব্রায়ান সিপেঙ্গা ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে এগিয়ে দেন কঙ্গোকে। শুরুতেই পিছিয়ে পড়ে বিপাকে পড়ে যায় ইংলিশরা।

গোল হজমের পর একের পর এক আক্রমণ চালায় ইংল্যান্ড। ৩০ মিনিটে জুড বেলিংহামের শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক লিওনেল এমপাসি। পাঁচ মিনিট পর মার্কাস রাশফোর্ডের জোরালো শটও কঙ্গোর এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে যায়।

৪২ মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল ডিআর কঙ্গো। অ্যারন ওয়ান-বিসাকার বাড়ানো বলে ইওয়ান উইসার প্রথম শট পোস্টে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় ইংল্যান্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও বেলিংহামের হেড অবিশ্বাস্য রিফ্লেক্সে ঠেকিয়ে দেন এমপাসি। নিশ্চিত গোল থেকে ইংল্যান্ডকে বঞ্চিত করে বিরতিতে দলের লিড ধরে রাখেন কঙ্গোর গোলরক্ষক।

আরও পড়ুনঃ কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে: ঘানার সেই আলোচিত ওঝা

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি ইংল্যান্ডের। ৫৪ মিনিটে বেলিংহামের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদল করলেও দুর্দান্ত সেভে আবারও দলকে রক্ষা করেন এমপাসি।

অবশেষে ৭৫ মিনিটে ভাঙে কঙ্গোর রক্ষণ। অ্যান্থনি গর্ডনের বাড়ানো বলে হেড করে সমতা ফেরান হ্যারি কেন। কঙ্গোর গোলরক্ষক বল স্পর্শ করলেও সেটি জালে জড়াতে বাধা দিতে পারেননি।

সমতায় ফেরার মাত্র ১১ মিনিট পর আবারও জ্বলে ওঠেন ইংল্যান্ড অধিনায়ক। বক্সের বাইরে থেকে গর্ডনের পাস পেয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে নাটকীয় জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এই জোড়া গোলের মাধ্যমে ব্যক্তিগত আরেকটি মাইলফলকও স্পর্শ করেন কেন। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৩-তে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। এবারের আসরে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি। গোলদাতার তালিকায় আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ছয়টি করে গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

এদিকে ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আলোচনার মধ্যেই আবারও নতুন ভবিষ্যদ্বাণী করেছেন নানা কোয়াকু বনসাম। তাঁর দাবি, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে।

আর্জেন্টিনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বনসাম বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত সাতবার মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে ছয়টি ম্যাচে জয় পেয়েছে তারা। একমাত্র হারটি আসে ১৯৯০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম কোনো আফ্রিকান দলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের প্রথম বিশ্বকাপেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে কঠিন গ্রুপ পেরিয়ে শেষ ৩২-এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে। এবার তাদের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আরও বড় ইতিহাস গড়া।

এখন দেখার বিষয়, নানা কোয়াকু বনসামের বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী আবারও বাস্তবে রূপ নেয় কি না, নাকি মায়ামির মাঠে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ট্যাগ:ইংল্যান্ডহ্যারি কেনঘানাবিশ্বকাপ ফুটবল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!