মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ইন্দোনেশিয়া

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৭ PM

এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল
এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল |ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইন্দোনেশিয়া। আজ সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান।

এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচেই তুলনামূলক কম অভিজ্ঞ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল।

পরিসংখ্যানের দিকে তাকালে ম্যাচটিতে কিছুটা চমক দেখা যায়। ৭৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জয় পেয়েছে ৫৭টিতে। ইন্দোনেশিয়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৭টি ম্যাচ জিতেছে। তবে ইন্দোনেশিয়া এই সংস্করণে ম্যাচ খেলেছে ১৫১টি। সংখ্যার বিচারে দুই দলের জয়ের সংখ্যা সমান হলেও অভিজ্ঞতা ও সামর্থ্যের দিক থেকে এগিয়ে বাংলাদেশই।

আরও পড়ুনঃ বিসিবির সঙ্গে বৈঠকের পর যা জানালেন কোয়াব নেতারা

বাংলাদেশ ২০১৮ সালে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল। অন্যদিকে আজকের ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হচ্ছে ইন্দোনেশিয়ার। গত জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে দলটি।

এশিয়া কাপে অভিষেকের ম্যাচেই প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামছে ইন্দোনেশিয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে ইন্দোনেশিয়ার নারী দলের পথচলা শুরু সাত বছর আগে। ২০১৯ সালের জানুয়ারিতে থাইল্যান্ড টি-টোয়েন্টি স্ম্যাশে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাদের। টুর্নামেন্টে হংকং, মিয়ানমার ও ভুটানকে হারিয়ে দারুণ শুরু করেছিল দলটি।

তবে টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে থাইল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে যায় ইন্দোনেশিয়া।

এরপর ইন্দোনেশিয়া মূলত কাছাকাছি মানের দলগুলোর বিপক্ষেই খেলেছে। বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৭৯টি দলের মধ্যে তাদের অবস্থান ২২তম। সেখানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।

র‍্যাঙ্কিং ও আন্তর্জাতিক অভিজ্ঞতা—দুই দিক থেকেই তাই বাংলাদেশের অবস্থান শক্তিশালী। তবে প্রতিপক্ষকে খুব বেশি না চেনা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ হতে পারে।

বাংলাদেশ এর আগে নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেনি। ফলে তাদের খেলার ধরন সম্পর্কে খুব বেশি ধারণা নেই বাংলাদেশের। বিশেষ করে ইন্দোনেশিয়ার বোলিং আক্রমণ ও ব্যাটিংয়ের কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় কিছুটা অস্বস্তিতে পড়তে পারে বাংলাদেশ।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

এরপর সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠতে পারলেই শিরোপার লড়াইয়ে নামার সুযোগ মিলবে।

আরও পড়ুনঃ রুদ্ধশ্বাস ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দিল অনূর্ধ্ব-১৯ দল

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের লক্ষ্য হিসেবে ফাইনালকে সামনে রেখেছেন। সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছিল দলটি।

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া কাপে আরও ভালো করার প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য এবারের এশিয়া কাপ নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল।

এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে হলে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে দলটিকে। আর সেই পথচলার প্রথম ধাপ ইন্দোনেশিয়ার বিপক্ষে আজকের ম্যাচ।

এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

লিগ পদ্ধতির প্রথম পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। এরপর সেমিফাইনালের জয়ী দুই দল খেলবে ফাইনালে।

এশিয়া কাপে বাংলাদেশের সূচি অনুযায়ী, আজ ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশের সব ম্যাচই দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।

ট্যাগ:এশিয়া কাপবাংলাদেশনারী ক্রিকেট দল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!