হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

জিটি রিপোর্ট

প্রকাশ:

হামে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে
হামে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে|ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল, আর বাকিরা সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৬ শিশু। একই সময়ে ১৬৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৬১৫ জন ঢাকা বিভাগের। এদের মধ্যে ৩৭৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯৭৩ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগের ৪১৬ জন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গে মারা গেছে ২২৬ শিশু। একই সময়ে হামের উপসর্গসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জন। এর মধ্যে ২৩ হাজার ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এদের মধ্যে ৪ হাজার ৮৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১৯ হাজার ৯৯১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!