বাংলাদেশি প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রাম, ভর্তি শুরু ৬ দেশে

জিটি ডেস্ক

প্রকাশ:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের (২০২৭ ব্যাচ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের (২০২৭ ব্যাচ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে|ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের (২০২৭ ব্যাচ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত ছয় দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিরা এ প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী, অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূতদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে হবে।

আরও পড়ুন: ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

ভর্তির যোগ্যতা—

মানবিক ও ব্যবসায় শিক্ষা দুটি শাখায় ভর্তি করা হবে। আবেদনকারীকে অবশ্যই জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব/কাতার/কুয়েত/ওমান/ইতালি/সংযুক্ত আরব আমিরাতের বৈধ অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে। উল্লেখ্য যে ৩১ ডিসেম্বর ১৯৯৭ সালের পরে প্রদত্ত জন্মতারিখের ক্ষেত্রে জেএসসি/জেডিসি বা সমমানের সনদ প্রদান করতে হবে।

আরও পড়ুন: দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা

ভর্তির বিস্তারিত সময়—

ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আবেদন ফি জমা দিতে হবে: ৬১০ টাকা।

ভর্তি ফি জমাদান: ২৭ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত।

যোগাযোগ—

১. বাংলাদেশ দূতাবাস: সৌদি আরব/কাতার/কুয়েত/ওমান/ইতালি/সংযুক্ত আরব আমিরাত।

২. ডিন, ওপেন স্কুল, বাউবি: dean.os@bou.ac.bd

৩. ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: https://iapw@bou.ac.bd

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!