মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ভর্তি

রাবির ভর্তি পরীক্ষায় দায়িত্বে বাবা, ৩২২৫তম থেকে অষ্টম ছেলে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নিজের ছেলে পরীক্ষার্থী থাকলেও গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্বে ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. মুনিরুল হক।

এমনকি ছেলের ব্যবহারিক পরীক্ষার গ্রুপেও পরিদর্শকের দায়িত্ব পালন করেন তিনি। ওই শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেশন কমিটির কো-অর্ডিনেটর এবং ব্যবহারিক অংশের পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন অধ্যাপক মুনিরুল হক। ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিধি অনুযায়ী, কোনো শিক্ষক বা তার সন্তান কিংবা নিকটাত্মীয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হয়। একই সঙ্গে ওই শিক্ষক সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ভবনে দায়িত্ব পালন করতে পারেন না। প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়ন কমিটিতেও থাকার সুযোগ নেই। তবে অধ্যাপক মুনিরুল হক তার ছেলে পরীক্ষার্থী এ তথ্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাননি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অধ্যাপক মুনিরুল হকের ছেলে আব্দুল্লাহ জুবায়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে বহুনির্বাচনিতে ১০০ নম্বরের মধ্যে ৪৭ পেয়ে ৩ হাজার ২৫৫তম হন। পরে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত হন তিনি। ব্যবহারিক পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে ৩১ নম্বরসহ মোট ৭৮ নম্বর পেয়ে নিজ গ্রুপে অষ্টম হন।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ

ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি। ১ হাজার ৫৩৬টি আসনের বিপরীতে এ ইউনিটে আবেদন করেন ১ লাখ ২৬ হাজার ২২৫ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ছিলেন প্রায় ৮২ জন।

ভর্তি পরীক্ষা নথি বিশ্লেষণে জানা গেছে, অধ্যাপক মুনিরুল হক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা পরিচালনা কমিটির ১১ সদস্যের একজন ছিলেন। এ ছাড়া ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তিনটি গ্রুপের ব্যবহারিক পরীক্ষায়ও পরিদর্শকের দায়িত্বে ছিলেন তিনি।

‘সি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষকের সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে বিষয়টি লিখিতভাবে কো-অর্ডিনেশন কমিটিকে জানাতে হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রের ভবনে ওই শিক্ষক দায়িত্ব পালন করতে পারেন না। প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়ন কমিটিতেও তিনি থাকতে পারেন না।

অধ্যাপক মুনিরুল হক বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, তিনি আমাদের কাছে এমন কোনো আবেদন দেননি।

আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

তবে নিজের ছেলের ভর্তির সময়ে ব্যবহারিক পরীক্ষায় দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে অধ্যাপক মুনিরুল হক বলেন, আমার ছেলের পরীক্ষা দেওয়ার বিষয়টি লিখিতভাবে জানানো হয়নি। এটা জানালে ভালো হতো। তবে না জানালেও ক্ষতি নেই। সেখানে ব্যবহারিক পরীক্ষায় আমি একজন পরিদর্শক মাত্র। আমার সেখানে নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই।

নিয়ম লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়ম একটু লঙ্ঘন হয়েছে। তবে খুব বেশি হয়নি। এতে সমস্যা হওয়ার কথা না।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:রাজশাহী বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা‘সি’ ইউনিটছেলের ভর্তি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!