বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি

জিটি রিপোর্ট

প্রকাশ:

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি
বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি|ছবি: সংগৃহীত

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে ইউনিটপ্রতি দেড় টাকা বাড়ানোর এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকার ঘাটতির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে পুরো বিদ্যুৎ খাত বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ১২তম ট্রাস্টি বোর্ড গঠন

তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন অংশীজন।

তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। এজন্য তারা উল্টো বিদ্যুতের দাম কমানোর দাবিতে শুনানি আয়োজনের আহ্বান জানান।

আরও পড়ুন: ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তা চান শিক্ষামন্ত্রী

অংশীজনরা আরও বলেন, নিত্যপণ্যের বাড়তি দামের চাপের মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্প ও ব্যবসা খাতেও চাপ তৈরি হবে এবং উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।

এদিকে বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!