জ্বালানি সংকটেই বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

রাজধানীর সড়ক
রাজধানীর সড়ক|ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের এখন থেকে প্রতি কিলোমিটারে আগের তুলনায় ১১ পয়সা বেশি ভাড়া পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: হাসপাতাল-মাতৃসদনে রূপ নেবে অব্যবহৃত সরকারি ভবন: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের দামের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ভাড়ার হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সরকারি গাড়ির প্রস্তাব হাসনাত আবদুল্লাহর

অন্যদিকে, দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!