প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রযুক্তি খাতেই ভবিষ্যতের বাংলাদেশ
প্রযুক্তি খাতেই ভবিষ্যতের বাংলাদেশ|ছবি: সংগৃহীত

সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে সরকার এবং ২০৩০ সালের মধ্যে এ খাতে নির্ধারিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগের বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে সরকার সেমিকন্ডাক্টর খাতের বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে তিনি একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন: সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

দুই দিনের এ আয়োজনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। এতে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি এবং অ্যাপলাইড ম্যাটেরিয়ালসের প্রতিনিধিরা বক্তব্য রাখছেন।

সামিটের পাশাপাশি অনুষ্ঠিত ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-তে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ডিপ-টেক খাতের উদ্ভাবন নিয়ে ৩৫টি স্টল প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!