মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৩৫ PM

চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ
চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ|ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলো সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে। তবে ওজোপাডিকোর আওতাধীন এলাকায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।

আরও পড়ুন: করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা জানানো হবে: তিতুমীর

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা গ্রিডের আওতাধীন মেহেরপুর, চুয়াডাঙ্গা-১, চুয়াডাঙ্গা-২, আলমডাঙ্গা-১, আলমডাঙ্গা-২, জীবননগর ও দর্শনা ৩৩ কেভি গ্রিড বাসবারে জরুরি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণমূলক কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারগুলোতে শাটডাউন কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে ফিডারগুলোতে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, জাফরপুর গ্রিডের রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ওজোপাডিকোর আওতাধীন এলাকায় কুষ্টিয়া গ্রিড থেকে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার চেষ্টা করা হবে। যদিও বিকল্প লাইনের সীমিত সক্ষমতার কারণে ঘন ঘন লোডশেডিং হতে পারে। এছাড়া বিকল্প সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি দেখা দিলে পুরো জেলাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় নতুন বিমানবন্দর, তৈরি হবে ফ্লাইং একাডেমিও

অন্যদিকে, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, তাদের আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ে জেলার সব পল্লী বিদ্যুৎ গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কাজ আগে শেষ হলে আগেভাগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। তবে প্রয়োজন হলে নির্ধারিত সময়ের পরও কাজ চলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগ:চুয়াডাঙ্গাবিদ্যুৎ থাকবে নাচুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রপল্লী বিদ্যুতায়ন বোর্ডবিদ্যুতের দাম বৃদ্ধি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!