উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যায়ক্রমে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিটি রিপোর্ট

প্রকাশ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ|ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব মামলায় যারা প্রকৃত আসামি নন, তাদের নাম বাদ দেওয়া হবে।

বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে নির্বাচনী ফলের পর রক্তক্ষয়ী সংঘর্ষ, উত্তপ্ত রাজ্য

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা পর্যায় থেকে এসব মামলার তালিকা চাওয়া হয়েছে এবং সরকারের লক্ষ্য এক মাসের মধ্যে নিরপরাধ ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহার করা।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলোও স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকান্ডের ঘটনায় ৩২ নিহতের পরিচয় শনাক্ত: ট্রাইব্যুনাল

অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্সধারীদের অস্ত্র ফেরত দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে আরও কঠোর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রামীণ পর্যায়ে কোরবানির মৌসুমে চামড়া সংরক্ষণের জন্য সাত দিনের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!