ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন তিন অধ্যাপক

জিটি রিপোর্ট

প্রকাশ:

নতুন নিয়োগ পাওয়া ৩ অধ্যাপক
নতুন নিয়োগ পাওয়া ৩ অধ্যাপক|ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন নতুন নিয়োগ পাওয়া ৩ অধ্যাপক। সোমবার (২৭ জুলাই) সকালে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের কাছে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

এর আগে গতকাল ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১) (বি) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।

নবনিযুক্ত সদস্যদের মধ্যে অধ্যাপক মো. মেহেদী হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন। অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক এবং অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোভাসকুলার অ্যান্ড লেজার সার্জারি বিভাগের চেয়ারম্যান।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

নবনিযুক্ত সদস্যদের নিয়োগের মেয়াদ চার বছর। যা তাদের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!