মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটছে। আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই, আগামী ৩০ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বব্যাপী ছবিটির মুক্তির তারিখ ৩১ জুলাই।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এই সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্পাইডার-ম্যান হিসেবে ফিরেছেন টম হল্যান্ড, আর এমজে চরিত্রে রয়েছেন জেন্ডায়া। এছাড়া মার্ক রাফেলো, সেডি সিঙ্ক, ইমান এসফান্ডি এবং জন বার্নথালও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পরের গল্প নিয়েই নির্মিত হয়েছে নতুন এই সিনেমা। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর একাকী সুপারহিরো হিসেবে তার নতুন লড়াই, মানসিক সংকট এবং রহস্যময় এক শত্রুর মুখোমুখি হওয়ার কাহিনি উঠে এসেছে এতে।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি ব্যতিক্রম। এটি বিশ্বের প্রথম ‘শট ফর স্ক্রিনএক্স’ প্রযুক্তিতে নির্মিত সিনেমা, যেখানে ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউয়ে দর্শকরা আরও বাস্তব অভিজ্ঞতা পাবেন।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, বাংলাদেশি সিনেমায় দেখা যাবে কলকাতার ‘পাখি’ মধুমিতাকে
ইতোমধ্যেই ছবির ট্রেলার প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে রেকর্ড গড়েছে। অগ্রিম টিকিট বিক্রিতেও দারুণ সাড়া মিলেছে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে।

