মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

দুই বছর পর ওটিটিতে অপূর্ব, ‘হেডলাইন’-এ অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৬ AM

নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব|ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্নধর্মী চরিত্রে। সালেহ সোবহান অনীম পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ তাকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়। মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের আভাস মিলেছে। থ্রিলারধর্মী গল্পে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: ব্যাংককে শেষ হবে শুটিং, আসছে শাকিবের ‘সোলজার’

সিরিজটিতে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। চরিত্রটি নিয়ে তিনি বলেন, জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে। এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন অপূর্ব। এরপর দীর্ঘ সময় তাকে ওটিটির কোনো নতুন প্রজেক্টে দেখা যায়নি। যদিও ওই সিরিজের সিক্যুয়ালের মাধ্যমে তার ফেরার কথা ছিল। তবে প্রকল্পটি পিছিয়ে যাওয়ায় ‘হেডলাইন’ দিয়েই ওটিটিতে প্রত্যাবর্তন ঘটছে এই অভিনেতার।

আরও পড়ুন: দেশের গণ্ডি পেরিয়ে এবার অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

অন্যদিকে, এই সিরিজের মাধ্যমে তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। নতুন কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। আট পর্বের ‘হেডলাইন’-এ অপূর্বের পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে। জানা গেছে, বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে। দর্শকদের প্রত্যাশা, সাংবাদিকতার অনুসন্ধানী জগতকে কেন্দ্র করে নির্মিত এই থ্রিলার সিরিজটি নতুন এক অভিজ্ঞতা উপহার দেবে।

ট্যাগ:ওটিটি প্ল্যাটফর্মজনপ্রিয় অভিনেতাজিয়াউল ফারুক অপূর্বহেডলাইনওয়েব সিরিজসালেহ সোবহান অনীমজহির

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!