বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি, সুরসম্রাজ্ঞী ফেরদৌসী রহমান ৮৫ বছর পূর্ণ করে ৮৬-তে পা রাখলেন। ১৯৪১ সালের ২৮ জুন পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম নেওয়া এই গুণী শিল্পী প্রায় সাত দশক ধরে সুরের মায়াজালে বাঙালিকে মোহিত করে রেখেছেন। ধ্রুপদি, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক গান থেকে চলচ্চিত্রের প্লেব্যাক—সংগীতের প্রায় প্রতিটি ধারাতেই তিনি রেখে গেছেন অনন্য স্বাক্ষর। তবে সব পরিচয় ছাপিয়ে দেশের কোটি মানুষের কাছে তিনি আজও এক আবেগের নাম—‘খালামণি’। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের (তৎকালীন বিটিভি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম কণ্ঠ দিয়ে ইতিহাস গড়েন ফেরদৌসী রহমান। এর মাত্র দুই দিন পর, ২৭ ডিসেম্বর শুরু হয় শিশুদের জনপ্রিয়
আরও পড়ুন: ‘সির সির’-এর পর আবারও এক মঞ্চে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি
সংগীতানুষ্ঠান ‘এসো গান শিখি’। সেই অনুষ্ঠানই তাকে ‘আপা’ থেকে রূপান্তরিত করে দেশের অসংখ্য শিশুর প্রিয় ‘খালামণি’তে। ১৯৮০ সালে অনুষ্ঠানটির দায়িত্ব নেন প্রযোজক কামরুন্নেসা হাসান মিনুকা। এক ঘরোয়া আলোচনায় ফেরদৌসী রহমান নিজেই সিদ্ধান্ত নেন, শিশুদের মুখে তিনি ‘আপা’, ‘নানি’ বা ‘দাদি’ নন—তাদের ‘খালামণি’ হয়েই থাকতে চান। এরপর থেকেই ‘খালামণি’ নামটি হয়ে ওঠে তার স্থায়ী পরিচয়, যা আজও সমান জনপ্রিয়। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি শুধু শিশুদের গান শেখাননি, বরং গড়ে তুলেছেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকা এক
আরও পড়ুন: ‘আজও অর্ধাঙ্গিনী’ ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার
অনন্য সাংস্কৃতিক বন্ধন। যাদের অনেককে তিনি ছোটবেলায় গান শিখিয়েছেন, পরবর্তী সময়ে তাদের সন্তান-সন্ততিরাও একইভাবে তার কাছে সংগীতের পাঠ নিয়েছে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাসহ দেশ-বিদেশের অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার। বাংলাদেশের প্রথম নারী সংগীত পরিচালকদের অন্যতম হিসেবেও তিনি ইতিহাসের অংশ। জন্মদিনের এই বিশেষ দিনে বয়সকে কেবল একটি সংখ্যা বলেই মনে করেন ফেরদৌসী রহমান। চিকিৎসার প্রয়োজনে বিদেশের হাসপাতালে বয়স জানালে চিকিৎসকেরা তার প্রাণবন্ত উপস্থিতি দেখে বিস্মিত হয়েছেন বহুবার। বয়সের গণ্ডি পেরিয়েও নতুন কিছু শেখা, সৃষ্টি করা এবং সংগীতের সঙ্গে পথচলার অদম্য ইচ্ছাই আজও তাকে প্রাণবন্ত ও অনুপ্রেরণার প্রতীক করে রেখেছে।

