মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে ফিরছেন আরিফিন শুভ-কেয়া পায়েল

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ PM

‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে আরিফিন শুভ ও কেয়া পায়েল।
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে আরিফিন শুভ ও কেয়া পায়েল।|ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে আলোচনায় এসেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। তাঁদের পোস্ট দেখে অনেকেই গোপনে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিলেন। এবার জানা গেল, সেই ‘হ্যাপিলি ম্যারিড’ আসলে তাঁদের নতুন ওয়েব ফিল্মের নাম।

ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায় মুক্তি পাবে চরকিতে। জাহিদ প্রীতম পরিচালিত এই চরকি অরিজিনাল ফিল্মে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন শুভ ও কেয়া পায়েল।

আরও পড়ুন: অস্কারে বাংলাদেশের হয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

মুক্তির তারিখ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে ছবিটি নিয়ে। পাশাপাশি বাস্তব জীবনে কবে বিয়ে করছেন—এমন প্রশ্নও কেয়া পায়েলকে করছেন তাঁর অনুসারীরা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে। আমার কেন যেন মনে হয়, বিয়েটা হুট করেই হয়ে যাবে।” তবে আপাতত ব্যক্তিগত জীবনের চেয়ে কাজেই মনোযোগ দিতে চান কেয়া।

আরও পড়ুন: এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, আবেদন যেভাবে

অক্টোবরের শুরুতে কাজের প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অক্টোবরের শেষদিকে দেশে ফেরার কথা। প্রথম ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা নিয়ে কেয়া বলেন, “কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।”

পরিচালক জাহিদ প্রীতম ও পুরো টিমের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। সহশিল্পী আরিফিন শুভর প্রশংসা করে কেয়া বলেন, শুটিং সেটে শুভ আন্তরিক, পেশাদার ও সহযোগিতাপূর্ণ ছিলেন। ‘হ্যাপিলি ম্যারিড’ কেয়া পায়েলের প্রথম ওয়েব ফিল্ম। তাঁর ভাষ্য, দর্শক এই কাজে তাঁকে ভিন্নভাবে দেখতে পাবেন।

ট্যাগ:হ্যাপিলি ম্যারিডআরিফিন শুভকেয়া পায়েলঅভিনেত্রীচরকিছবিয়াল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!