মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

ইউরোপে ঘুরছেন অপর্ণা, মন পড়ে আছে দেশের পূজায়

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ PM

ইউরোপ ভ্রমণে অপর্ণা ঘোষ
ইউরোপ ভ্রমণে অপর্ণা ঘোষ|ছবি: সংগৃহীত

স্বামীকে নিয়ে ইউরোপ ভ্রমণে বের হয়েছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। নয়টি দেশ ঘোরার পরিকল্পনা নিয়ে এরই মধ্যে সুইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্স ভ্রমণ করেছেন তাঁরা। নতুন জায়গা দেখা ও ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার আনন্দ উপভোগ করলেও শারদীয় দুর্গাপূজা এলেই মন পড়ে থাকে দেশে, শৈশবের উৎসবমুখর দিনগুলোতে। অপর্ণার কাছে দেশের পূজার অনুভূতি একেবারেই আলাদা। বিদেশে উৎসবের সময় কাটালেও বাংলাদেশের মতো আনন্দ ও আবেগ খুঁজে পান না তিনি।

অপর্ণা বলেন, ‘সত্যি কথা বলতে, দেশের ভেতরে কাটানোর মতো পূজার উৎসব পৃথিবীর কোথাও পাব না। দেশের মতো সেই অনুভূতি কোথাও কাজ করবে না। বিদেশে ওই অনুভূতিটাই নেই, যা দেশের পূজার উৎসবে পাই।’ পূজার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে মায়ের হাতের খাবার, নতুন পোশাক আর আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দে কাটানো সময়। মা আর বেঁচে নেই। তাই উৎসবের দিনগুলোতে তাঁর অভাব আরও বেশি অনুভব করেন এই অভিনেত্রী। অপর্ণা বলেন, ‘পূজার সময় এলেই দেশে কাটানো সময়গুলো ভীষণ মিস করি। পূজা মানেই নতুন পোশাক, মজার মজার খাবার। মায়ের হাতের খাবার ছিল অনেক মজার। মা বেঁচে নেই। মাকে প্রতিনিয়তই মিস করি। পূজার সময় বেশি মিস করি।’

আরও পড়ুন: ‘সখি তোরা প্রেম করিয়ো না’, গানের বাণীতে মুগ্ধতা ছড়ালেন জয়া

চট্টগ্রামে কেটেছে অপর্ণার শৈশব থেকে বিশ্ববিদ্যালয়জীবন। সেখানকার পূজার দিনগুলোতে আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠতেন তিনি। সেই সময়ের কথা মনে করে অপর্ণা বলেন, ‘নিজের শহর নিয়ে অনেক স্মৃতি। পূজার স্মৃতি মানেই আনন্দের। পূজা মানেই উৎসব। আত্মীয়, বন্ধুসহ সবার সঙ্গে আনন্দ করে কাটাতাম। ওই দিনগুলো অনেক সুন্দর ছিল।’

বর্তমানে জাপানে বসবাস করলেও এবারের পূজায় স্বামীকে নিয়ে ইউরোপ সফরে রয়েছেন অপর্ণা। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ভ্রমণে অন্য রকম আনন্দ আছে। দারুণ একটা শান্তি কাজ করে। অনেক কিছু দেখা যায়, জানা যায়, শেখা যায়। সময়টা উপভোগ করছি।’

আরও পড়ুন:পূজার আনন্দে মায়ের শূন্যতা, স্মৃতিকাতর পূজা চেরি

মঞ্চনাটক দিয়ে অভিনয়জীবন শুরু করা অপর্ণা ‘মৃত্তিকা মায়া’ ও ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। টেলিভিশন নাটকেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ। দেশ থেকে দূরে থাকলেও পূজা এলেই চট্টগ্রামের শৈশব আর মায়ের স্মৃতি তাঁকে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনগুলোতে।

ট্যাগ:অপর্ণা ঘোষঅভিনেত্রীদুর্গাপূজাউৎসব

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!