যুক্তরাষ্ট্র সফর শেষে নতুন গল্প-চরিত্র নিয়ে ব্যস্ত শাকিব

জিটি ডেস্ক

প্রকাশ:

দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন শাকিব খান
দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন শাকিব খান|ছবি: সংগৃহীত

দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন শাকিব খান। গত মঙ্গলবার দেশে ফেরেন তিনি। সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক দায়িত্বও সামলেছেন এই অভিনেতা। গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। নির্ধারিত কাজ শেষ করে দেশে ফেরার পর এখন তাঁর সামনে রয়েছে কয়েকটি চলচ্চিত্রের কাজ।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছিলেন শাকিব। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ‘সোলজার’ সিনেমার বাকি কয়েকটি দৃশ্যের শুটিং শেষ করবেন তিনি।

আরও পড়ুন: দুই যুগ আগের বাড়ি দখলের ঘটনা, স্পষ্ট করলেন দিলারা জামান

আগামী সপ্তাহে এতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর নতুন সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। নিজের কাজ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শককে ভালো কিছু দেওয়ার। একটি সিনেমায় অভিনয়ের আগে গল্প, চরিত্র ও নির্মাণ নিয়ে ভাবি।

সাম্প্রতিক সময়ে ‘প্রিয়তমা’ ও ‘তুফান’সহ একাধিক সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন শাকিব। নতুন সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও তাই গল্প, চরিত্র ও নির্মাণকে গুরুত্ব দিচ্ছেন তিনি। দেশের বাইরে দীর্ঘ সময় অবস্থান করা শাকিবের জন্য নতুন নয়।

আরও পড়ুন: ‘আন্ধার’-এ সিয়ামের রহস্যময় ‘দেলোয়ার’ লুক প্রকাশ

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের নির্দিষ্ট একটি সময় তাঁকে সেখানে থাকতে হয়। এবারের সফর শেষে তাঁর ব্যস্ততা এখন চলচ্চিত্রকেন্দ্রিক।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!