নিয়মিত অভিনয়ে নয়, নিজের বায়োপিকেই ফিরতে চান পপি

জিটি ডেস্ক

প্রকাশ:

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পপির
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পপির|ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনয়ে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। তবে এবার বিষয়টি নিয়ে নিজেই স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, নিয়মিতভাবে চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। তবে নিজের জীবনভিত্তিক একটি মানসম্মত বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে আগ্রহী তিনি। পপি বলেন, অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেয়েছি। কিন্তু এখন আর নিয়মিত কাজ করার ইচ্ছা নেই। স্বামী ও একমাত্র ছেলে আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চাই। সুখী দাম্পত্য জীবনই এখন আমার সবচেয়ে বড় অগ্রাধিকার। তবে নিজের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ হলে সেটি বিবেচনা করবেন বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, আমার শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায়

আরও পড়ুন: তারকাখ্যাতি ভুলে গ্রামের নারীদের সঙ্গে খুনসুটিতে মেতেছেন পূর্ণিমা

অংশ নেওয়া, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় গবেষণানির্ভর ও নিখুঁতভাবে তুলে ধরা হলে আমি সেই বায়োপিকে অভিনয় করতে আগ্রহী। দেশে-বিদেশে আমার অসংখ্য ভক্ত রয়েছেন। তাই আমার জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রটি হতে হবে ব্যতিক্রমী ও মানসম্পন্ন। গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পপির। প্রথম চলচ্চিত্রেই অভিনয় ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে নব্বই দশক ও পরবর্তী সময়ে ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অভিনীত উল্লেখযোগ্য

আরও পড়ুন: সৈয়দ আব্দুল হাদীর জীবন ও সংগীতযাত্রা নিয়ে বিশেষ আয়োজন

চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দরদি সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’ সহ বহু জনপ্রিয় সিনেমা। অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেন। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা লাভ করেন। যদিও বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন, তবু দর্শকদের ভালোবাসা ও আগ্রহের কেন্দ্রেই রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!