ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামীণ নারীদের সঙ্গে কাটানো কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করে প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি নিজের অফিশিয়াল হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে গ্রামের সাধারণ নারীদের সঙ্গে হাসি-আড্ডা ও খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, “এই সেই আমার বান্ধবীরা”। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল হৃদয়ের ইমোজি। ভিডিওতে দেখা যায়, খোলামেলা গ্রামীণ পরিবেশে কমলা-কালো সুতি শাড়ি, সানগ্লাস ও ঐতিহ্যবাহী গহনায় সজ্জিত পূর্ণিমা স্থানীয় নারীদের সঙ্গে
আরও পড়ুন: আবেগঘন বার্তায় স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ পূর্ণিমার
আন্তরিকভাবে সময় কাটাচ্ছেন। কেউ তার সঙ্গে ছবি তুলছেন, কেউ গল্প করছেন, আবার একপর্যায়ে তাদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠতেও দেখা যায় অভিনেত্রীকে। একজন নারীকে স্নেহভরে জড়িয়ে ধরার মুহূর্তটি বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। দীর্ঘদিন ধরেই অভিনয় ও ব্যক্তিত্বের কারণে দর্শকদের কাছে জনপ্রিয় পূর্ণিমা। নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে যাত্রা শুরু করে তিনি অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা কমেনি, বরং নতুন প্রজন্মের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর ভক্তরা
আরও পড়ুন: টেইলর-ট্রাভিসের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে আবার
মন্তব্যের ঘরে পূর্ণিমার বিনয়ী ও মানবিক আচরণের প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, একজন সুপারস্টার হয়েও সাধারণ মানুষের সঙ্গে এত সহজভাবে মিশে যাওয়ার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এ কারণেই পূর্ণিমা শুধু একজন অভিনেত্রী নন, মানুষের হৃদয়েরও কাছের একজন মানুষ। তারকাখ্যাতির ঝলকানির বাইরে গিয়ে মানুষের সঙ্গে এমন সহজ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। আর সেই কারণেই ভিডিওটি ভক্তদের কাছে হয়ে উঠেছে বিশেষ এক ভালোবাসার গল্প।

