নব্বইয়ের গানের সেই কণ্ঠ, আজ কনকচাঁপার জন্মদিন

জিটি ডেস্ক

প্রকাশ:

তিন দশকের বেশি সময় ধরে বাংলা সংগীতে স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন কনকচাঁপা
তিন দশকের বেশি সময় ধরে বাংলা সংগীতে স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন কনকচাঁপা|ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের গানে যে কণ্ঠগুলো এখনো শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল, কনকচাঁপা তাঁদের অন্যতম। মিষ্টি ও সুরেলা কণ্ঠে তিন দশকের বেশি সময় ধরে বাংলা সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা। আজ ১১ সেপ্টেম্বর তাঁর জন্মদিন।

১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন কনকচাঁপা। সিরাজগঞ্জের কাজীপুরে তাঁর দাদার বাড়ি হলেও বেড়ে ওঠা ঢাকাতেই। বাবা আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। চলচ্চিত্রের গানের পাশাপাশি আধুনিক গান, নজরুলসংগীত ও লোকগীতিতেও কণ্ঠ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘জুলাই যোদ্ধা’ ট্যাগ নিতে চান না আরশ খান

দীর্ঘ সংগীতজীবনে তিন হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রকাশিত হয়েছে ৩৫টি একক অ্যালবাম। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভাল আছি ভাল থেক’ ও ‘আমি মেলা থেকে তাল পাতার’ সহ আরও অনেক গান।

সংগীতের পাশাপাশি লেখালেখিতেও রয়েছে তাঁর আগ্রহ। বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখার পাশাপাশি প্রকাশ করেছেন ‘স্থবির যাযাবর’, ‘মুখোমুখি যোদ্ধা’, ‘মেঘের ডানায় চড়ে’ ও জীবনীভিত্তিক ‘কাটা ঘুড়ি’।

আরও পড়ুন: দুই দশকের সুরযাত্রায় সালমা, এখনো নিজেকে ভাঙছেন নতুন করে

সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া বাচসাস, দর্শক ফোরাম ও প্রযোজক সমিতিসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে নানা মাধ্যমে কাজ করলেও কনকচাঁপার সবচেয়ে বড় পরিচয় একজন সংগীতশিল্পী হিসেবে। তাঁর কণ্ঠে গাওয়া বহু গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয় ও পরিচিত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!