ওং কার-ওয়াইয়ের সিনেমার ফ্রেমে মেহজাবীন-রাজীব

জিটি ডেস্ক

প্রকাশ:

নিয়ন আলো আর প্রেম—হংকংয়ে মেহজাবীন-রাজীব
নিয়ন আলো আর প্রেম—হংকংয়ে মেহজাবীন-রাজীব|ছবি: সংগৃহীত

নিয়ন আলোর ঝলক, চীনা অক্ষরে সাজানো সাইনবোর্ড, পুরোনো শহরের আবহ—সব মিলিয়ে হংকংয়ের রাস্তায় যেন ওং কার-ওয়াইয়ের কোনো সিনেমার দৃশ্য। সেই আবহেই একগুচ্ছ ছবিতে ধরা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব।

হংকং সফরের সময় তোলা ছবিতে মেহজাবীনকে দেখা গেছে ঐতিহ্যবাহী চীনা পোশাক চিওংসাম-এ। নকশা করা এই পোশাকে অভিনেত্রীর সাজে ছিল ক্লাসিক্যাল আবহ। অন্যদিকে আদনান আল রাজীবের পরনে ছিল সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার ও কাঁধে ঝোলানো কোট—যা তৈরি করেছে রেট্রো লুক।

আরও পড়ুন: সালমান শাহ স্মরণে বিএফডিসিতে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী

হংকংয়ের ব্যস্ত রাজপথ, নিয়ন সাইনবোর্ড, লাল মিনিবাস, রেট্রো টেলিফোন বুথ ও স্থানীয় খাবারের আবহে বিভিন্ন মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। কখনো পাশাপাশি হাঁটা, কখনো একে অপরের দিকে তাকিয়ে থাকা—ছবিগুলোতে ফুটে উঠেছে এক ধরনের সিনেমাটিক আবহ।

মেহজাবীন নিজেই ফেসবুকে ছবিগুলো প্রকাশ করে ওং কার-ওয়াই পরিচালিত ‘ইন দ্য মুড ফর লাভ’ সিনেমার প্রসঙ্গ টেনে লিখেছেন, “ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড। হংকংয়ের এক ফটোগ্রাফারের ক্যামেরায় তোলা ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও নেটিজেনদের প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন: ‘আন্ধার’-এ সিয়ামের রহস্যময় ‘দেলোয়ার’ লুক প্রকাশ

বিশেষ করে পোশাক, লোকেশন ও ফ্রেমিংয়ে পুরোনো হংকং সিনেমার আবহ ফুটে ওঠায় ছবিগুলো আলাদা করে নজর কেড়েছে। মেহজাবীন ও রাজীবের এই সফরের ছবিগুলো তাই নিছক ভ্রমণের মুহূর্ত নয়; বরং একটি পরিচিত চলচ্চিত্রের নান্দনিকতাকে নিজেদের মতো করে ধারণ করার এক ভিন্ন আয়োজন হয়ে উঠেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!