অভিনয়ের পর এবার ফোবানার মঞ্চে চমক দেখাতে প্রস্তুত ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। উত্তর আমেরিকার অন্যতম বড় বাংলা সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন তিনি। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে বসছে ফোবানার ৪০তম আসর। তিন দিনের এই আয়োজন ঘিরে এরই মধ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। গান, নাচ, অভিনয় ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে সম্মেলনের মঞ্চ।
আরও পড়ুন: নেপাল দুর্যোগে অল্পের জন্য রক্ষা, নিরাপদে ফিরল ‘শিকার’ টিম
আর সেই আয়োজনে নিজের পারফরম্যান্স দিয়ে দর্শকদের মাতাবেন জায়েদ খান। বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের আয়োজনে এর আগে অংশ নিলেও ফোবানার মতো এত বড় সাংস্কৃতিক মঞ্চে এবারই প্রথম দেখা যাবে তাকে। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের মঞ্চ পরিবেশনায়ও আগ্রহ দেখিয়ে আসছেন এই অভিনেতা। তাই ফোবানায় তার প্রথম পারফরম্যান্স নিয়ে প্রবাসী দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
শুধু জায়েদ খান নন, বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী এবারের সম্মেলনে অংশ নেবেন। তাদের গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় অরল্যান্ডোতে তৈরি হবে বাংলাদেশের এক আবহ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়ে আসছে ফোবানা সম্মেলন।
আরও পড়ুন: নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আরও শক্তিশালী করাই এর অন্যতম প্রধান উদ্দেশ্য। এবার সেই মঞ্চে জায়েদ খানের অভিষেক আয়োজনটিতে যোগ করছে নতুন মাত্রা। প্রবাসী বাঙালিরা এখন অপেক্ষায়—অরল্যান্ডোর ফোবানা মঞ্চে কেমন চমক নিয়ে হাজির হন এই জনপ্রিয় নায়ক।
