পূজা চেরির নীরব বাগদান নিয়ে শোবিজে নতুন গুঞ্জন

জিটি ডেস্ক

প্রকাশ:

বাগদানের গুঞ্জন নিয়ে এখনো নীরব চিত্রনায়িকা পূজা চেরি
বাগদানের গুঞ্জন নিয়ে এখনো নীরব চিত্রনায়িকা পূজা চেরি|ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তবে সম্প্রতি তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বাগদানের গুঞ্জন। শোবিজ অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়। অনেকের প্রশ্ন, তবে কি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন পূজা? এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি এনগেজড। পাশাপাশি তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।

আরও পড়ুন: ৭৩-এ ডলি জহুর, অভিনয়ের পাঁচ দশকের উজ্জ্বল পথচলা

শোবিজ অঙ্গনের একাধিক সূত্রের দাবি, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। যদিও এই তথ্যের পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। তাই নতুন করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত তিনি কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: শেষ জীবনে স্মরণীয় কাজের স্বপ্ন, পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করবেন ববিতা

অভিনেত্রীর নীরবতায় রহস্য আরও ঘনীভূত হলেও, বাগদানের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ফলে বিষয়টি আপাতত শোবিজ অঙ্গনের আলোচিত এক গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!