ডিপিএড ১ম সেমিস্টার মানোন্নয়ন পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহের ডিপিএড বোর্ডের অধীনে দেশের ১২টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (ডিপিএড) কোর্সের  মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার রুটিন প্রকাশ
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহের ডিপিএড বোর্ডের অধীনে দেশের ১২টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (ডিপিএড) কোর্সের মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার রুটিন প্রকাশ|ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে পরিচালিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সের প্রথম ব্যাচের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য ও দ্বিতীয় সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহের ডিপিএড বোর্ডের অধীনে দেশের ১২টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) চলমান ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য এবং ২য় সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের মানোন্নয়নে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নেপের মূল্যায়ন উইংয়ের উপপরিচালক এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

অংশগ্রহণের শর্তাবলি

১. কেবল দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হয়েছেন কিন্তু ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এমন শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

২. দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হননি এমন কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

৩. ১ম সেমিস্টারের মানোন্নয়ন পরীক্ষায় কেউ পুনরায় ফেল করলে তার জন্য পরবর্তীতে আর কোনো ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ থাকবে না এবং তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য বিবেচিত হবেন। দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রেও এ ধরনের কোনো মানোন্নয়ন পরীক্ষার সুযোগ নেই।

পরীক্ষা পরিচালনা ও নির্দেশনা

প্রশ্নপত্র বিতরণ: পরীক্ষার নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে নেপ থেকে সংশ্লিষ্ট পিটিআইয়ের ইমেইলে প্রশ্নপত্র পাঠানো হবে। পিটিআই সুপারিনটেনডেন্ট নিজে ইমেইল চেক করবেন এবং প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করবেন।

নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষার হলে বই, খাতা, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ল্যাপটপসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

আরও পড়ুন: দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা

উত্তরপত্র মূল্যায়ন ও প্রেরণ: পরীক্ষা শেষে নেপের পাঠানো কোড নম্বর ব্যবহার করে উত্তরপত্র কোডিং সম্পন্ন করতে হবে। এরপর উপস্থিতি সংক্রান্ত টুপিশিটসহ উত্তরপত্র সিলগালা করে ২০০ টাকার বিমাযুক্ত পার্সেলের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক, ডিপিএড বোর্ড, নেপ, ময়মনসিংহ বরাবর পাঠাতে হবে।

শৃংখলা: পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন বা শৃঙ্খলাভঙ্গ করলে ডিপিএড নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্টরা নোটিশের মাধ্যমে পরীক্ষার্থীদের যথাসময়ে বিষয়টি অবহিত করবেন। নির্ধারিত সময়সীমার পর কোনো অবস্থাতেই পরীক্ষা গ্রহণের সুযোগ থাকবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!