ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রফেশনাল মাস্টার্স, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন সেশনের এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করা যাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন সেশনের এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করা যাবে|ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে (আইডিএমভিএস) প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (PMDM) প্রোগ্রামে ২০তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন সেশনের এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: জিএসটি গুচ্ছে বাড়ল আরেকটি ইউনিট

আবেদনের যোগ্যতা

প্রার্থীর যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে।

তবে ইউজিসি অনুমোদনহীন কোনো প্রোগ্রাম থেকে ডিগ্রি অর্জনকারী প্রার্থী এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। সমমানের সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন হলে ভর্তির আগে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে।

আবেদন ও ভর্তি পরীক্ষা

ভর্তি আবেদনের জন্য ১ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ২০ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ১০টায়।

যেভাবে আবেদন

অনলাইনে আবেদন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আইডিএমভিএসের অফিস থেকেও জানা যাবে।

অফিসের ঠিকানা—কক্ষ নম্বর ৬০৮১, আর্টস বিল্ডিং, ৫ম তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অফিসে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

যোগাযোগ: ভর্তি সংক্রান্ত প্রয়োজনে ০১৯১৮৮৬৪৩১৪, ০১৭১১৭৯০৮৯৮ ও ০১৭৬০০১০৭৪৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

ই-মেইল: [idmvs@du.ac.bd](mailto:idmvs@du.ac.bd)।

অনলাইন আবেদন ও বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সংশ্লিষ্ট ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

WhatsApp Image 2026-09-22 at 3.27.42 AM.jpegসূত্র: প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!