রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের অধীনে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের অধীনে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ |ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের অধীনে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের (জানুয়ারি ২০২৭) ১৯তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬।

আরও পড়ুন: আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৭ অক্টোবর

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, ফিজিওথেরাপি, বিকল্প চিকিৎসা, জনস্বাস্থ্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সাধারণ বিজ্ঞান, কৃষি, জীববিজ্ঞান ও রসায়নসহ নির্ধারিত কিছু বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাও আবেদনের সুযোগ পাবেন। মানবিক ও অন্যান্য বিভাগের নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। তবে নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের স্বীকৃত স্বাস্থ্য খাতে দুই বছরের অভিজ্ঞতার সনদ থাকতে হবে।

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা ৩.২৫ জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

এমপিএইচ প্রোগ্রামে এপিডেমিওলজি, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও নীতি, কমিউনিটি নিউট্রিশন, পেশাগত ও পরিবেশগত স্বাস্থ্য, কমিউনিটি মেডিসিন, স্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্যশিক্ষা, প্রজনন ও শিশুস্বাস্থ্য, অসংক্রামক রোগ, ডেন্টাল পাবলিক হেলথ এবং মেডিকেল এনটোমোলজি বিষয়ে মেজর নির্বাচনের সুযোগ রয়েছে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ও ফরম পূরণের জন্য www.mphibsсru.com/admission/MPH ঠিকানায় প্রবেশ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশীয় আবেদনকারীদের আবেদন ফি ২ হাজার ৫০ টাকা এবং আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য ২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: নৌবাহিনী কলেজ ঢাকায় প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, লটারি ১৯ নভেম্বর

ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ওয়েবসাইট এবং ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করা যাবে এই লিংকে।

Screenshot 2026-10-23 at 15-31-58 CamScanner 10-18-2026 10.17 - MPH_Batch_2027_January-2027.pdf.png

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!