শাবিপ্রবিতে মাস্টার্স ও পিএইচডিতে ভর্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ এবং ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় অফিস এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন: এসএসসি পাস করেও একাদশে ভর্তির আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

যেভাবে আবেদন

আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

আবেদন ফি সোনালী ব্যাংক লিমিটেডের শাবিপ্রবি শাখায় সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে প্রার্থীদের কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো— জীবনবৃত্তান্ত; আবেদন ফি জমাদানের ব্যাংক রশিদ; পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি; স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ ও গ্রেড সার্টিফিকেটের সত্যায়িত কপি ও কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ নিয়োগ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি।

আরও পড়ুন: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ

আবেদনের শেষ সময়

শাবিপ্রবির এসব প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মাস্টার্স বাই কোর্সওয়ার্ক প্রোগ্রামটি শুধু শাবিপ্রবি থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য প্রযোজ্য।

ভর্তি সংক্রান্ত যোগ্যতা, বিভাগভিত্তিক তথ্য ও অন্যান্য বিস্তারিত বিষয় জানতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় অফিস ও ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার জন্য বলা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!