হরমুজ প্রণালি এবার পুরোপুরি বন্ধের হুমকি দিল ইরান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছে ইরান
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছে ইরান|ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেয়ার জবাবে (২২ মার্চ) আইআরজিসি এই পাল্টা হুমকি দিল। আগেরদিন শনিবার ট্রাম্প ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন: ইরান সংকটের জন্য ট্রাম্পই দায়ী: সিআইএর সাবেক প্রধান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হলে হরমুজ প্রণালি পুরোপুর বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলাও হবে না।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে যে, পরবর্তী হামলাগুলোতে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি খাতকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হবে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি পারাপারে ইরান জাহাজপ্রতি নিচ্ছে ২০ লাখ ডলার

এ ছাড়াও যেসব আঞ্চলিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের শেয়ার রয়েছে, সেগুলোও সম্পূর্ণ ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, গালফ অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!