জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি ‘বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্টে মধ্যে সরাসরি-ডাকযোগে অথবা সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি);
পদের নাম: বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচলা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: বাংলাদেশ স্কাউটস ২৩ পদে নিয়োগ দেবে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: বিসিবির নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*অটোক্যাড ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: ব্যবস্থাপক নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ চা বোর্ডে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা-১২১৬। অথবা, job@bcb-cricket.com ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৯ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ৭

