এসেনসিয়াল ড্রাগস কোম্পানি নিয়োগ দেবে ৪ ক্যাটাগরিতে, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

৪ পদে ৪ কর্মকর্তা নিয়োগ দেবে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
৪ পদে ৪ কর্মকর্তা নিয়োগ দেবে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ৪ পদে ৪ কর্মকর্তা নিয়োগে ৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড;

১. পদের নাম: ফিন্যান্স ডিরেক্টর (ইডিসিএল);

পদসংখ্যা: ১টি;

প্রার্থীর বয়সসীমা: ৩৫-৫৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*FCA/FCMA/MBA ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ২২ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআরএম, ইডিসিএল, ঢাকা);

পদসংখ্যা: ১টি;

প্রার্থীর বয়সসীমা: ৩২-৫৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: জেনারেল ম্যানেজার (প্রকিউরম্যান্ট ইডিসিএল, ঢাকা);

পদসংখ্যা: ১টি;

প্রার্থীর বয়সসীমা: ৩২-৫৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ACA/ACMA/MBA ডিগ্রি অথবা স্পেশালাইজড ডিপ্লোমা/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/সার্টিফিকেট কোর্স থাকতে হবে;

আরও পড়ুন: আইসিডিডিআরবিতে চাকরি, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত

৪. পদের নাম: ডিওয়াই জেনারেল ম্যানেজার (ইন্টার্নাল অডিট ইডিসিএল, ঢাকা);

পদসংখ্যা: ১টি;

প্রার্থীর বয়সসীমা: ৩২-৫৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/ফিন্যান্স/কমার্সের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*CA/CMA ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সিভি ও দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'ম্যানেজার অ্যান্ড ইনচার্জ, অ্যাডমিন অ্যান্ড এইচআরএম ডিপার্টমেন্ট, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেঁজগাও আই/এ, ঢাকা-১২০৮' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!