মেডিকেল অফিসার নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

মেডিকেল অফিসার নিয়োগ দেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল
মেডিকেল অফিসার নিয়োগ দেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল|ছবি: সংগৃহীত

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার’ পদে ৪ কর্মকর্তা নিয়োগে ১৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল;

পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ৪টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩০,০০০ টাকা;

আরও পড়ুন: ফরিদপুর মেডিকেল কলেজ ১৪ কর্মী নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: গ্রীন রোড, ঢাকা;

কর্মক্ষেত্র: হাসপাতালে; 

আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি বেক্সিমকো ফার্মায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*ক্লিনিক্যাল জ্ঞান ও রোগী ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: কর্ণফুলী গ্রুপ ২০০০০ বেতনে নিয়োগ দেবে মার্কেটিং অফিসার, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!