জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার’ পদে ৬ কর্মকর্তা নিয়োগে ২০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;
পদের নাম: মেডিকেল অফিসার;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: সহকারী পরিচালক নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকে, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
প্রার্থীর বয়স: ২১ থেকে ৩২ বছর (১ আগস্ট ২০২৬ তারিখে) হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*অন্যূন এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;
*বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে মেডিকেল প্রাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে;
শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

