বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে ৫ কর্মকর্তা নিয়োগে ১৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;
পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন);
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
প্রার্থীর বয়স: ২১ থেকে ৩২ বছর (১ আগস্ট ২০২৬ তারিখে) হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। অথবা,
*আইন বিষয়ে স্নাতক অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি বা তদুর্ধ্ব পর্যায়ের যেকোনো ২টি জাতীয় পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
*বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ স্কাউটস ২৩ পদে নিয়োগ দেবে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

