মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
পদের নাম: ম্যানেজার;
বিভাগ: ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: বিকাশ অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ফিনটেক, এমএফএস, ব্যাংকিং কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

