জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে ৭ কর্মী নিয়োগে ৪ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
পদের নাম: ফিল্ড কমপ্লায়েন্স অফিসার;
পদসংখ্যা: ৭টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: বিভাগীয় ৪ শহরে সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উপায়, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বিত স্বাস্থ্য ও মেডিকেল বিমা সুবিধা, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;
কর্মক্ষেত্র: অফিসে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ব্যাংক, আর্থিক পরামর্শ, ফিনটেক স্টার্টআপ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ১৬ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

