অভিজ্ঞতা ছাড়াই চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখিক পরীক্ষা ২৫ সেপ্টেম্বর ও ২ অক্টোবর

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বর ও ২ অক্টোবর সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি;

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, সেলস ইনসেনটিভ, বিদেশ ভ্রমণের সযোগ, উৎসব বোনাস, লভ্যাংশ বোনাস, পারফরম্যান্স বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি নিয়োগ দেবে ৪ ক্যাটাগরিতে, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;

*বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই যোগাযোগ দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; 

মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ২৫ সেপ্টেম্বর ও ২ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!