সোনালী ব্যাংক নিয়োগ দেবে চিফ সিকিউরিটি অফিসার, আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

চিফ সিকিউরিটি অফিসার নিয়োগ দেবে সোনালী ব্যাংক পিএলসি
চিফ সিকিউরিটি অফিসার নিয়োগ দেবে সোনালী ব্যাংক পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম পদমর্যার ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ পদে কর্মকর্তা নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি;

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার (ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম);
পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক: ২ বছর);

বেতন-ভাতা: ২ লাখ ৫০ হাজার টাকা;

আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে অগ্রণী ব্যাংক পিএলসি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫২ বছরের (২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে;

আরও পড়ুন: ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

লিখিত আবেদনপত্র দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সোনালী ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!