মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আরও

গবেষকদের কাছে গবেষণা প্রস্তাব আহ্বান বিসিটিআইয়ের, জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ PM

বিসিটিআই লোগো
বিসিটিআই লোগো|ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট জার্নালের ১৫তম সংখ্যায় প্রকাশের জন্য গবেষণাধর্মী প্রবন্ধ আহ্বান করা হয়েছে। আগ্রহী লেখক, গবেষক ও চলচ্চিত্র নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলা ও ইংরেজি ভাষায় প্রবন্ধ জমা দিতে পারবেন। প্রবন্ধ জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর ২০২৬। নির্বাচিত গবেষণাপত্রের জন্য লেখকদের নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) এ জার্নালটি একটি পর্যালোচনাভিত্তিক গবেষণা সাময়িকী (পিয়ার-রিভিউড জার্নাল)। তাই প্রবন্ধ জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

প্রবন্ধের বিষয় ও যোগ্যতা

প্রবন্ধ অবশ্যই মৌলিক ও গবেষণাধর্মী হতে হবে। সাধারণ প্রবন্ধ বা নিবন্ধ প্রকাশের জন্য বিবেচিত হবে না;

গবেষণাপত্রের বিষয়বস্তু চলচ্চিত্র ও টেলিভিশনসংশ্লিষ্ট হতে হবে;

নজরুলবর্ষ উপলক্ষে ‘চলচ্চিত্রে নজরুল’ বিষয়েও গবেষণাপত্র জমা দেওয়া যাবে;

প্রতিটি প্রবন্ধের শব্দসংখ্যা ৫ হাজার থেকে ৭ হাজারের মধ্যে হতে হবে;

প্রবন্ধটি শুধু বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট জার্নালের ১৫তম সংখ্যায় প্রকাশের উদ্দেশ্যে প্রস্তুত ও জমা দিতে হবে। জার্নালটি প্রকাশের আগে অন্য কোনো অনলাইন বা অফলাইন মাধ্যমে প্রবন্ধটি প্রকাশ করা যাবে না।

গবেষণাপত্রের কাঠামো ও লেখার নিয়ম

আরও পড়ুন:আপনার প্রোফাইলের সঙ্গে কোন দেশের স্কলারশিপে মিল আছে, চেক করুন এখানে!

গবেষণাপত্রে প্রচলিত একাডেমিক কাঠামো অনুসরণ করতে হবে। প্রবন্ধে ১০০ থেকে ২৫০ শব্দের সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট), ৫ থেকে ৬টি মূল শব্দ (কিওয়ার্ড), ভূমিকা, গবেষণার উদ্দেশ্য, গবেষণা প্রশ্ন, গবেষণাপদ্ধতি, গবেষণা বিশ্লেষণ, আলোচনা, ফলাফল, উপসংহার ও সুপারিশ অন্তর্ভুক্ত করা যেতে পারে।

তথ্যসূত্র উল্লেখের ক্ষেত্রে এপিএর সপ্তম সংস্করণের রেফারেন্সিং রীতি (APA 7th Referencing Style) অনুসরণ করতে হবে।

ইংরেজি প্রবন্ধ: টাইমস নিউ রোমান ফন্টে ১০ পয়েন্ট টেক্সট;

বাংলা প্রবন্ধ: নিকশ ও সুতন্বীএমজে—উভয় ফন্টে ১২ পয়েন্ট টেক্সট;

বানানরীতি: বাংলা প্রবন্ধে বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণ করতে হবে;

চলচ্চিত্রের নাম: প্রবন্ধে উল্লেখিত চলচ্চিত্রের নাম ইটালিক করতে হবে;

শিরোনাম: সব প্রধান শিরোনাম বোল্ড করতে হবে। উপশিরোনাম বোল্ড করার প্রয়োজন নেই।

বিসিটিআইয়ের ওয়েবসাইটে লেখকদের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

প্রবন্ধ জমা দেওয়ার নিয়ম

গবেষণাপত্রের হার্ডকপি সরাসরি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি প্রবন্ধের পিডিএফ কপি এবং বাংলা ও ইংরেজি সফটকপি ই-মেইলে পাঠাতে হবে। প্রয়োজনীয় হার্ডকপি, পিডিএফ ও সফটকপি জমা না দিলে প্রবন্ধটি প্রকাশের জন্য যোগ্য বিবেচিত হবে না।

আরও পড়ুন:বিনা মূল্যে অনলাইনে গুগলের ৫টি এআই কোর্স, শেষ করলে মিলবে সার্টিফিকেট

প্রবন্ধের সঙ্গে প্রাসঙ্গিক ছবি জমা দিতে চাইলে উচ্চ রেজল্যুশনের রঙিন ছবি পিএনজি অথবা উচ্চমানের জেপিইজি ফরম্যাটে পাঠাতে হবে। প্রতিটি ছবি আলাদাভাবে সংক্ষিপ্ত ক্যাপশনসহ ই-মেইলে পাঠাতে হবে। ক্যাপশনের শুরুতে প্রবন্ধের নাম লিখে স্ল্যাশ চিহ্ন দিয়ে ছবির ক্যাপশন দিতে হবে। একটি ক্যাপশনের অধীনে একাধিক ছবি একত্র করে পাঠানো যাবে না। অপ্রাসঙ্গিক ও কম রেজল্যুশনের ছবি গ্রহণ করা হবে না।

প্রবন্ধ ও ছবি পাঠানোর ই-মেইল: beti.journal@gmail.com

মৌলিকত্ব যাচাই ও নির্বাচন

জমা দেওয়া গবেষণাপত্রের মৌলিকত্ব যাচাইয়ের জন্য প্লেজিয়ারিজম পরীক্ষার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শনাক্তকারী সফটওয়্যার ব্যবহার করা হবে। উভয় পরীক্ষায় সর্বোচ্চ ২৫ শতাংশ বেসলাইন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

নির্বাচিত প্রবন্ধের ক্ষেত্রে বিশেষজ্ঞদের সুপারিশ ও পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করতে হবে। সম্পাদনা পরিষদ কর্তৃক অনির্বাচিত প্রবন্ধের বিষয়ে লেখককে জানানো হবে। প্রবন্ধ নির্বাচন ও প্রকাশের ক্ষেত্রে সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচিত গবেষণাপত্রের জন্য লেখককে নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে।

সম্মানী ও জার্নালের কপি পাঠানোর জন্য প্রবন্ধের শেষে লেখকের নাম, পেশা বা পদবি, পূর্ণ ঠিকানা, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

যোগাযোগ

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই), ১২৫/৭, এস. ডব্লিউ. চৌধুরী রোড, দারুস সালাম, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮২৬-১৮৭২০০

প্রবন্ধ জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।

f78d5e6d-694a-423b-b900-8d1c70d057b2.jpg

ট্যাগ:বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)বিসিটিআইগবেষণাপত্র আহ্বানচলচ্চিত্র গবেষণাটেলিভিশন গবেষণা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!