মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

৭১ সেকেন্ডের দ্রুততম গোলেই জিতল মরক্কো

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:০৩ AM

 স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেল মরক্কো
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেল মরক্কো|ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো। ম্যাচের মাত্র ৭১ সেকেন্ডে ইসমায়েল সাইবারির করা গোলই গড়ে দিয়েছে পার্থক্য। একই সঙ্গে এটি এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ডও।

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। ম্যাচের দ্বিতীয় মিনিটও পূর্ণ হওয়ার আগেই ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে দেন মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। ব্রাজিলের বিপক্ষেও গোল করা এই মিডফিল্ডার আবারও দলের আক্রমণভাগে কার্যকর ভূমিকা রাখেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি বলেছিলেন, ‘ম্যাচ আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আমি বলব ব্রাজিল ম্যাচের চেয়ে কঠিন হবে।’

উনাহির সেই মন্তব্যে অনেকের বিস্ময় জাগলেও ম্যাচের ফলাফল যেন তাঁর কথারই প্রতিফলন। ব্রাজিলকে ১–১ গোলে রুখে দেওয়া মরক্কো স্কটল্যান্ডের বিপক্ষেও জয় পেলেও প্রত্যাশিত বড় ব্যবধানে জিততে পারেনি।

আরও পড়ুনঃ প্রথমার্ধেই হাইতির জালে ৩ গোল, বড় জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল

গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সে কারণে স্কটল্যান্ডের বিপক্ষে আরও বেশি গোল করার লক্ষ্য ছিল মরক্কোর। তবে শুরুতেই এগিয়ে যাওয়ার পরও সেই ব্যবধান আর বাড়াতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা মরক্কো ম্যাচে ৫৯ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে। তারা মোট ১২টি শট নেয়, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। তবে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য থাকলেও স্কটল্যান্ডের সংগঠিত রক্ষণ ভাঙা সহজ হয়নি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪০তম স্থানে থাকা স্কটল্যান্ড শুরু থেকেই রক্ষণাত্মক ও শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলে। ইউরোপের দলটি ছয়টি শট নিলেও মরক্কোর গোলপোস্ট লক্ষ্য করে একটি শটও রাখতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে স্কটিশরা। গোলরক্ষক অ্যাঙ্গাস গান কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। এছাড়া স্কটল্যান্ডের দুটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন ম্যাচের রেফারি, যা নিয়ে মাঠে ও গ্যালারিতে কিছুটা হতাশা দেখা যায়।

আরও পড়ুনঃ কুনিয়ার জোড়া গোলে হাইতির বিপক্ষে বড় জয়ের পথে ব্রাজিল!

এই জয়ে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে গেছে মরক্কো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।

অন্যদিকে গ্রুপের চতুর্থ দল হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে ব্রাজিল। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ের লক্ষ্যও থাকবে সেলেসাওদের। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গ্রুপ ‘সি’-তে এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে। ফলে শীর্ষস্থান দখলের লড়াইয়ে মরক্কোর এই জয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দ্রুততম গোলের রেকর্ড গড়া সাইবারির পারফরম্যান্সও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ট্যাগ:মরক্কোবিশ্বকাপ ফুটবলহাইতিহাকিমি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!