মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:২৩ AM

উইকেট নিয়ে স্টার্কের উদযাপন। ম্যাচজুড়েই বাংলাদেশের ব্যাটিং লাইনে ত্রাস ছড়িয়েছেন এই পেসার।
উইকেট নিয়ে স্টার্কের উদযাপন। ম্যাচজুড়েই বাংলাদেশের ব্যাটিং লাইনে ত্রাস ছড়িয়েছেন এই পেসার।|ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দ্বিতীয় ইনিংসেও মুখ থু্ড়ে পড়ল নাজমুল হোসেন শান্তর দল। টানা দুই ইনিংসে বাজে ব্যাটিংয়ে তাঁদের সঙ্গী হলো লজ্জার হার।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৪ রানের পর এ যাত্রায় ৯৫ রানে অলআউট হয়েছে তারা। একমাত্র ইনিংসে অজিরা করেছিল ২১০ রান। দুই ইনিংস মিলেও স্বাগতিকদের এই মাঝারি মানের রান টপকাতে পারেনি বাংলাদেশ।

আরও পড়ুনঃ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মারায় মেসিকে জরিমানা

অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টে দেখা গেল বাংলাদেশের দুই রকম চিত্র। ডারউইনে প্রথম টেস্টে টানা সাড়ে তিন দিন দাপুটে ক্রিকেট খেলেছে সফরকারীরা। সবগুলো সেশনে কামিন্সের দলকে চাপে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। দ্বিতীয় টেস্টেই বদলে গেল দৃশ্যপট। বোলাররা আশা বাঁচিয়ে রাখলেও ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে দুই দিনেই হেরে বসল বাংলাদেশ।

ডারউইন টেস্ট হেরে চাপের মুখেই ছিল অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে ম্যাকাইয়ে জিততেই হতো তাদের। দাপুটে জয়ে সেই সমীকরণটাই মেলাল স্বাগতিকেরা। ১-১ সমতায় সিরিজ শেষ করল দুই দল।

অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে তাঁর আগুনে বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতেই পারেন বাংলাদেশের ব্যাটাররা।

আরও পড়ুনঃ বাবাকে হারানোর পর প্রথম গোল করলেন মেসি

প্রথম ৫ ব্যাটারকে ফেরানো এই পেসার পরে নিয়েছেন আরও এক উইকেট। দ্বিতীয় ইনিংসেও ত্রাস ছড়িয়েছেন স্টার্ক। এ যাত্রায় তাঁর শিকার চারটি। কামিন্সও কম যাননি। দুই ইনিংস তিনটি করে উইকেট নেন অধিনায়ক।

দ্বিতীয় ইনিংসে ৩১ রান আসে শান্তর ব্যাট থেকে। দুই ইনিংসে মিলে এটাই কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে প্রথম ইনিংসে অতিথিদের হয়ে সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেন শরীফুল ইসলাম। এই টেস্টে বাংলাদেশের ব্যাটারদের অসহায়ত্ব বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।

বাংলাদেশ হারলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন শরীফুল। একমাত্র ইনিংসে ৪৮ রানে ৭ উইকেট নেন তিনি। তাঁর রেকর্ডগড়া বোলিংয়েই লড়াইয়ের আশা টিকে ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা হতাশার পুনরাবৃত্তি করায় অস্ট্রেলিয়ার সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারল না তারা।

আরও পড়ুনঃ এ বছর হচ্ছে না বিপিএল: বিসিবি সভাপতি তামিম

ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন শরীফুল। দলটির হয়ে ক্যামেরুন গ্রিনের অবদান ৬৭ রান। ক্রিজে টিকে যাওয়া এই ব্যাটারকে দ্বিতীয় দিনের শুরুতেই ফেরান তিনি। এ ছাড়া স্টিভ স্মিথ ৪২, নাথান লায়ন ৩২ ও ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ২২ রান। বাকিদের আর কেউ বলার মতো রান করতে পারেননি।

ট্যাগ:খেলাঅস্ট্রেলিয়া ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!