ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে গুঞ্জন, মুখ খুললেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস

জিটি রিপোর্ট

প্রকাশ:

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস|ছবি: সংগৃহীত

ইসলাম ধর্ম গ্রহণ করার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে বিয়ের পর ছড়িয়ে পড়া ধর্ম পরিবর্তনের জল্পনা-কল্পনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিশ্বজয়ী এই লেফটব্যাক।

আরও পড়ুনঃ বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে ‘গেম ডেভেলপমেন্ট ট্রফি’ আয়োজন করছে বিসিবি

সৌদি আরবের জেদ্দাভিত্তিক দৈনিক পত্রিকা ‘ওকাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিয়ে রবার্তো কার্লোস বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা সত্যিই চমৎকার এক অভিজ্ঞতা। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন চারপাশে ঘুরছে, তা সত্য নয়।’

কার্লোস জানান, তাঁর পরিবারের সদস্যদের খ্রিস্টান ক্যাথলিক বিশ্বাস এবং স্ত্রীর মুসলিম ব্যাকগ্রাউন্ড—উভয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতেই একাধিক রীতিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক। তাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে যেমন আয়োজন ছিল, তেমনই আমার মরোক্কান স্ত্রী ও তাঁর মুসলিম বন্ধুদের ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে সেই ধর্মীয় রীতিও রাখা হয়েছিল।’

আরও পড়ুনঃ এ বছর হচ্ছে না বিপিএল: বিসিবি সভাপতি তামিম

মূলত মরক্কোর প্রভাবশালী ব্যক্তিবর্গের উপস্থিতি ও ইসলামিক রীতিতে বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ফুটবল বিশ্বের এই তারকার ইসলাম গ্রহণের গুঞ্জন ডালপালা মেলে। তবে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি স্পষ্ট করেন, স্ত্রীর ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া কিংবা পরিবারের ঐতিহ্যকে শ্রদ্ধা জানানোর অর্থ নিজের ধর্ম পরিবর্তন করা নয়।

প্রসঙ্গত, এটি ৫৩ বছর বয়সী ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রবার্তো কার্লোসের তৃতীয় বিয়ে। তাঁর স্ত্রী সোহাইলা তাহিরি মরক্কোর একজন সফল নারী ব্যবসায়ী, যাঁর সঙ্গে ফুটবলসংক্রান্ত ব্যবসায়িক বৈঠকে কার্লোসের পরিচয় ও দীর্ঘ দুই বছরের সম্পর্ক। ব্যক্তিগত জীবনে কার্লোস ১১ সন্তানের জনক এবং ইতোমধ্যে তিনি নানাও হয়েছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!