মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে নাকি স্পেন, দেখুন সমীকরণ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:২৭ PM

 আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল |ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব এবং গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন—রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে কোন দল? গাণিতিকভাবে চারটি দলের সম্ভাবনা থাকলেও পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস বলছে, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আফ্রিকার চমক কেপ ভার্দে।

আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেললেও তার আগেই গ্রুপসেরা হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। ফিফার নকআউট সূচি অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। শুক্রবার রাতে গ্রুপটির শেষ দুই ম্যাচ শেষে সেই দল নির্ধারিত হবে।

আরও পড়ুনঃ যে কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ল ৮ দল

গাণিতিক হিসেবে এখনো স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব—এই চার দলেরই রানার্সআপ হওয়ার সুযোগ রয়েছে। তবে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর সিমুলেশন বলছে, সম্ভাবনার বিচারে সবচেয়ে এগিয়ে কেপ ভার্দে।

দ্য অ্যাথলেটিকের পূর্বাভাস অনুযায়ী, ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হওয়ার সম্ভাবনা কেপ ভার্দের ৫৫ শতাংশ। সেই সম্ভাবনা সত্যি হলে আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে আফ্রিকার দলটি।

এবারের বিশ্বকাপে অন্যতম বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। আন্তর্জাতিক ফুটবলে খুব বেশি পরিচিত তারকা না থাকলেও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই তারা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথম ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় দলটি। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নকআউটের লড়াই আরও জমিয়ে তোলে। এই দুটি ফলের কারণেই এখন কঠিন সমীকরণে পড়ে গেছে উরুগুয়ে।

পরিসংখ্যান অনুযায়ী, ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হওয়ার সম্ভাবনা সৌদি আরবের ২৯ শতাংশ। এরপর রয়েছে স্পেন, তাদের সম্ভাবনা ১০ শতাংশ। সবচেয়ে কম সম্ভাবনা উরুগুয়ের, মাত্র ৬ শতাংশ। অর্থাৎ পূর্বাভাস বলছে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা সবচেয়ে বেশি।

অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে স্পেন। তাদের শীর্ষে থাকার সম্ভাবনা ৮৪ শতাংশ। উরুগুয়ের সম্ভাবনা ১৪ শতাংশ এবং কেপ ভার্দের মাত্র ২ শতাংশ। সৌদি আরবের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ না থাকলেও রানার্সআপ হয়ে নকআউটে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে।

শুক্রবার ‘এইচ’ গ্রুপের শেষ দুই ম্যাচে উরুগুয়ে মুখোমুখি হবে স্পেনের। একই সময়ে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

আরও পড়ুনঃজর্ডানের বিপক্ষে মেসিকে একাদশে না রাখার ইঙ্গিত, দলে চমক

আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন হবে যদি উরুগুয়ে স্পেনকে হারায় এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হয়। আবার উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে পরাজিত করে, তাহলেও রানার্সআপ হিসেবে স্পেন আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে।

অন্যদিকে কেপ ভার্দে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে যদি স্পেন উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদি আরবকে পরাজিত করে। স্পেন জিতলে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হলেও রানার্সআপ হিসেবে কেপ ভার্দেই শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হবে।

সৌদি আরবের সামনে সুযোগ রয়েছে দুটি সমীকরণে। স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে পরাজিত করে, তাহলে তারা রানার্সআপ হয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে। আবার স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও একই ফল হবে।

যদি কোনো অবস্থায় একাধিক দল সমান পয়েন্টে শেষ করে, তাহলে প্রথমে বিবেচনা করা হবে মোট গোল ব্যবধান। এরপর দেখা হবে মোট গোলসংখ্যা। তাতেও সমতা থাকলে ফেয়ার প্লে পয়েন্ট—অর্থাৎ হলুদ ও লাল কার্ডের হিসাব বিবেচনায় নেওয়া হবে। সবশেষে প্রয়োজন হলে ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হবে।

স্পেন ও কেপ ভার্দের মধ্যে সমতা তৈরি হতে পারে যদি স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হয় এবং কেপ ভার্দে বড় ব্যবধানে সৌদি আরবকে হারায়। সে ক্ষেত্রে গোল ব্যবধান ও অন্যান্য টাইব্রেকারের ভিত্তিতে যে দল এগিয়ে থাকবে, তারাই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

আবার স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচও ড্র হলে উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে সমতা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে টাইব্রেকারে যে দল এগিয়ে থাকবে, তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। একইভাবে উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং কেপ ভার্দেও সৌদি আরবকে পরাজিত করে, তাহলে দুই দলের মধ্যে যে দল রানার্সআপ হবে, তারাই রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে।

ট্যাগ:ফুটবল বিশ্বকাপ২০২৬ বিশ্বকাপলিওনেল মেসিবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাস্পেন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!