ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে তারা বাংলাদেশে আসতে আগ্রহী।
আরও পড়ুনঃ গুনে গুনে অ্যাস্টন ভিলাকে ৪ গোল দিল ব্রাইটন
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর। টুর্নামেন্টটি ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে বাংলাদেশ দল গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। জাতীয় দলের এই ব্যস্ততার কারণে বাফুফে ব্রাজিলকে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
প্রস্তাবিত ম্যাচটি সামনে রেখে সিবিএফ-এর পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। প্রতিনিধিদলটি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সেখানে উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্স পরিদর্শন ঢাকায় ম্যাচটি আয়োজনের বড় সম্ভাবনা তৈরি করেছে।
ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই সিবিএফ প্রতিনিধিরা বাংলাদেশে আসেন। ভারত ম্যাচটির জন্য আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।
আরও পড়ুনঃ নাটকীয় জয় দিয়ে মৌসুম শুরু করল ম্যান সিটি
ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশ সফর করেনি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

