মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্রও

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:১৫ AM

যুক্তরাষ্ট্রের উপযাপন
যুক্তরাষ্ট্রের উপযাপন |ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলের লুমেন ফিল্ডে দাপুটে এই জয়ে গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে পৌঁছে গেছে মরিসিও পচেত্তিনোর দল। আরেক আয়োজক মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ পর্বে উঠল যুক্তরাষ্ট্র।

এই জয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ১৯৩০ সালের পর প্রথমবার টানা দুই ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে। ‘ডি’ গ্রুপে শীর্ষস্থান এখনো নিশ্চিত না হলেও অবস্থান বেশ শক্ত অবস্থানে আছে স্বাগতিকরা। তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যাবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ ৭১ সেকেন্ডের দ্রুততম গোলেই জিতল মরক্কো

প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৪–১ গোলের বড় জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। চোটের কারণে দলের মূল তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ না থাকলেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি যুক্তরাষ্ট্রের খেলায়।

ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ প্রান্ত থেকে ফোলারিন বালোগানের বাড়ানো ক্রস আটকাতে গিয়ে অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস বল নিজেদের জালে পাঠিয়ে দেন। ফলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। সের্হেনিও দেস্তের দূরপাল্লার শট বক্সের মধ্যে প্রতিপক্ষের গায়ে লেগে উপরে উঠে গেলে দ্রুত প্রতিক্রিয়ায় হেড করে বল জালে পাঠান ডিফেন্ডার অ্যালেক্স ফ্রিম্যান। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিডিও সহায়তা (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। এটি ছিল ফ্রিম্যানের বিশ্বকাপে প্রথম গোল।

আরও পড়ুনঃ প্রথমার্ধেই হাইতির জালে ৩ গোল, বড় জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল

দুই গোলের লিড পাওয়ার পর দ্বিতীয়ার্ধে কিছুটা হিসাবি ফুটবল খেলে যুক্তরাষ্ট্র। বলের নিয়ন্ত্রণ রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়া আক্রমণে ফিরতে চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি।

ম্যাচ শেষে স্বস্তির খবর আসে পুলিসিচকে ঘিরে। যুক্তরাষ্ট্র ফুটবল জানায়, তাঁর বাঁ পায়ের কাফের চোটের উন্নতি হচ্ছে। তবে তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না দল।

মরিসিও পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্রের এই টানা জয়ে নকআউট পর্বে তাদের নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে। ‘ডি’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিকরা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। একটি করে ম্যাচ খেলা তুরস্ক ও প্যারাগুয়ে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

ট্যাগ:২০২৬ বিশ্বকাপবাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রেরযুক্তরাষ্ট্রঅস্ট্রেলিয়াবিশ্বকাপ ফুটবল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!