ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

ডেপুটি ম্যানেজার/ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি
ডেপুটি ম্যানেজার/ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডেপুটি ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি;

পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বাংলাদেশ স্কাউটস ২৩ পদে নিয়োগ দেবে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি, আবেদন ২৮ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্যে স্নাতক অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং স্নাতকে ৪ স্কেলে ৩ থাকতে হবে;

*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ব্যবস্থাপক নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ চা বোর্ডে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!