সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল
সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল|ছবি: সংগৃহীত

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল;

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: স্কয়ার ফার্মাসিউটিক্যালসে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, আবেদন ৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: হাসপাতালের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: মেডিকেল অফিসার নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*ডিজিটাল মার্কেটিংয়ে এমবিএ অথবা মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া ও কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ডিজিটাল মার্কেটিং কৌশল, মেটা, গুগল ও লিঙ্কডইন অ্যাডস, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, এসইও, গুগল অ্যানালিটিক্স, ভিডিও এডিটিং, কন্টেন্ট পরিকল্পনা, ক্যাম্পেইন ও বাজেট ব্যবস্থাপনা, ডেটা বিশ্লেষণ ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে; 

*সিনিয়র এক্সিকিউটিভ পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ফরিদপুর মেডিকেল কলেজ ১৪ কর্মী নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!